কুমিল্লা জেলার মনোহরগঞ্জ বাজারের আমান উল্ল্যাহর বিল্ডিং এর বিদ্যুতের তারে জড়িয়ে এক যুবকের মৃত্যূ হয়েছে।
সে ঝলম পূর্ব পাড়া শাহীন মিয়ার বাড়ীর আঃ ছাত্তারের ৩য় ছেলে সবুজ সন্ধ্যা ৬.৩০ মিনিটে মৃত্যুবরন করে (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)।
১৮ দিন আগে ডুমুরিয়ার সহিদ উল্যাহর মেয়ে মনি আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সে। এখনো ও হাতের মেহেদি ও মূছেনি। ফুলসজ্জার স্বপ্ন নিয়ে অনুষ্ঠান করে বউ ঘরে তোলার জন্য প্রস্তুতি গ্রহন করছিলো সবুজ।
ঘটনাস্থল পরিদর্শন করছেন মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুল কবির।
You must be logged in to post a comment.