আলমগীর হোসেন, মনোহরগঞ্জ. কুমিল্লা।।
কুমিল্লার মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থী সুরাইয়া আক্তার সুইটির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৮ আগস্ট) মঙ্গলবার উপজেলা শাখা দৈনিক আজকের জীবন পাঠক ফোরামের আয়োজনে উপজেলার নাথেরপেটুয়া ফোরামের অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা শাখা ফোরামের আহ্বায়ক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির মানিক, সিনিয়র সহ-সভাপতি মুরশিদুর রহমান সোহেল, প্রতিষ্ঠাতা সদস্য সচিব মোঃ নুরুন্নবী চৌধুরী সেলিম, বিশিষ্ট ব্যবসায়ি মোঃ লোকমান হোসেন, মাস্টার আবদুল হাই, সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম শিমুল, ক্বারী আমিমুল্লাহ সহ সাংবাদিক, সামাজিক ও বিভিন্ন ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ওই কৃতি শিক্ষার্থীকে ফোরামের পক্ষ থেকে ক্রেস্ট ও এককালীন ৫ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়। সুরাইয়া আক্তার সুইটি ২০১৮ সালে অনুষ্ঠিতব্য এইচ.এস.সি পরীক্ষায় নাথেরপেটুয়া কলেজ থেকে এ+ অর্জন করেছে।
You must be logged in to post a comment.