মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তই মেনে নিব,আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে ইদ্রিস আলি ইজারদার

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১২ জানুয়ারী, ২০১৯, ২:৪৩ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।

আসছে উপজেলা নির্বাচন ২০১৯ মোংলা উপজেলা নিয়ে তৃনমূলের নেতা-কর্মী দের মধ্যে আলোচোনা তুঙ্গে।

কে হতে যাচ্ছে মোংলা উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী । এদিকে দুই বারের মোংলা উপজেলা চেয়ারম্যানের দাইত্ব পালন করেছিলেন, বর্তমান জেলা আ”লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলি ইজারদার। এবার ও প্রধানমন্ত্রী শেখ হাছিনা যদি নমিনেশন দেয় নির্বাচন করবেন তিনি। এমনটাই জানালেন দক্ষিণ অঞ্চলের এই বর্ষীয়ান নেতা  (১১ জানুয়ারী) নিজের ফেইজবুকে দেয়া ইস্টাটার্স তুলেধরা হলো। (মোংলা পৌর ও উপজেলা বাসি আসসালামুআলাইকুম,
আসন্ন ২০১৯ইং সালের উপজেলা নির্বাচন উপলক্ষে আমার অনেক শুভাকাঙ্ক্ষী ও সাধারন জনগন অনেকেই আমার কাছে নির্বাচনে আমার অবস্থান ও নির্বাচন করা প্রসংঙ্গে জানতে চান তাদের এবং সকলের সদয় অবগতির জন্য জানাতে চাই যে – আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের মোংলা পোর্ট পৌরসভার মেয়র পদের জন্য মনোনীত প্রার্থী এবং এখন পর্যন্ত আমি মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি নিচ্ছি। তবে আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে  দলীয় সভানেত্রী তথা আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড আমাকে নির্বাচনের ক্ষেত্রে যে সিধান্ত দিবে  আমি সেই সিধান্ত কে সন্মান জানাবো ইনসাআল্লাহ)। তবে দলের তৃনমূলেরর নেতা-কর্মী সহ এলাকার স্বাধারণ জনগন প্রধানমন্ত্রী ও নির্বাচনী মনোনয়ন বোর্ডের দিকে তাকিয়ে আছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ