বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।
মংলায় সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে এসে সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাগেরহাট জেলা বিএনপি’র সহ-সভাপতি লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম এমন মন্তব্য করেনন মনোনয়ন পাইনি তাতে কি, এই এলাকার মানুষের ভালোবাসা নিয়ে বেচেঁ থাকতে চাই । বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের মংলা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে সাক্ষাতে এসব কথা বলেন বিএনপির জেলা সহ-সভাপতি শেখ ফরিদুল ইসলাম। সাক্ষাৎকালে তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মংলা-রামপাল (বাগেরহাট-০৩) আসনে নির্বাচন করার জন্যই আমি বিএনপির দলীয় মনোনয়ন চেয়েছিলাম এবং বিএনপি থেকে আমাকে মনোনয়ন দেয়াও হয়েছিল। কিন্তু পরবর্তীতে ঐক্যফ্রন্ট থেকে জামায়াত প্রার্থীকে এ আসনটি দেয়া হয়েছে।
তবে নির্বাচন করার জন্য দলীয় মনোনয়ন না পেলেও জোটের সিদ্ধান্ত মেনে নিয়েছি এবং ধানেরশীষের পক্ষে কাজ করবো। এ সময় তিনি বলেন জোটের সিদ্ধান্ত মেনে নিয়েই আমি কাজ করছি এবং সকলকেই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিকে ত্বরান্বিত করার আহ্বান জানাচ্ছি। ফরিদ বলেন এই নির্বাচন গনতস্ত্র পূর্নউদ্ধারের নির্বাচন, বেগম জিয়ার মুক্তির নির্বাচন, সেই দিক লক্ষ রেখেই ধানেরশীষের পক্ষে কাজ করার সপথ নিয়েই আমরা নির্বাচনের মাঠে নেমেছি। এই এলাকার মানুষ ৩০ তাং ভোট দিয়ে বিএনপি’কে আবার ক্ষমতায় আনবে বলে আমি মনে করি।
তিনি আরো বলেন দলীয় অনেক নেতা-কর্মীরাই আমাকে চূড়ান্ত মনোনয়ন না দেয়ায় মন খারাপ করে আছেন, তাই তাদের খোঁজ খবর ও সান্ত্বনা দেয়ার জন্যই মংলা-রামপালের বিভিন্ন এলাকায় যাচ্ছি। যেহেতু আমি এ এলাকারই মানুষ তাই এখানকার মানুষকে বিগত সময় নানাভাবে সাহায্য সহযোগিতা করে আসছি, বর্তমানেও করছি এবং ভবিষ্যৎতে করে যাব। সাংবাদিকদের উদ্দেশ্যে বিএনপির এ নেতা বলেন, ‘মংলা প্রেসক্লাবের সাংবাদিকেরা আমাকে বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছেন তাই কৃতজ্ঞতা জানাতেই ছুটে আসা। মনোনয়ন পাইনি তাতে কি, সেজন্য তো এ এলাকার মানুষকে ভুলে থাকতে পারি না। আমি কৃতজ্ঞ মংলা-রামপালের মানুষের কাছে তারা আমাকে যে ভালবাসা দিয়েছেন তার জন্য। তাদের প্রতিও আমার ভালবাসা ও সহমর্মিতা-সহযোগিতা অব্যাহত থাকবে। এসময় ড. শেখ ফরিদুল ইসলামের সাথে ওন্যনের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বি এনপির সহসভাপতি স ম ফরিদ, যুবদল নেতা এম সাইফুল ইসলাম,এম এ কাশেম, সুজন মোল্যা, পলাশ, জাহিদ, ছাত্রনেতা মাসুদুর রহমান পিয়াল, এফ এম হাসান, মোল্যা রনি, জনি, এস এম মোতাচ্ছিন, মোসারেফ, হোসাইন, রায়হান আজিজুল মোড়ল প্রমুখ
You must be logged in to post a comment.