মনোনয়ন পত্র জমা দিলেন সাবেক এমপি চঞ্চল

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮, ৬:২৮ অপরাহ্ন

শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।

২৮ নভেম্বর সকাল ১১টার সময় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে নৌকার মনোনয়নপত্র জমাদেন ঝিনাইদহ-৩ আসনের নৌকার মনোনীত প্রার্থী সাবেক এমপি এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একাদ্শ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হলে এলাকার সর্বোচ্চ উন্নয়নসহ সর্বপ্রথম কাজ হবে মহেশপুর দত্তনগরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় তৈরি করা।

বুধবার (২৮ নভেম্বর) সকালে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি মনোয়নয়পত্র জমা দেন। সাবেক এমপি চঞ্চল বলেন-অনেক সাধনার পর জননেত্রী শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করে নৌকার মনোনয়ন চিঠি দিয়েছেন। এতে আমি খুব কৃতজ্ঞ ও আনন্দিত। নৌকা বিজয়ের লক্ষে সর্বোচ্চ চেষ্টা করবো। এই আসনটি যেন জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কাকে বিজয় করে তার হাতে তুলে দিতে পারি এটাই একমাত্র লক্ষ্য। এমপি হলে মানুষের মৌলিক অধিকার রক্ষায় নিরলস কাজ করবো। দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন করবো।

তিনি আরও বলেন, ঝিনাইদহ-৩ আসনে মহেশপুর-কোটচাঁদপুরে ১৭ টি ইউনিয়ন ও ২টি পৌরসভার মানুষ দলমত নির্বিশেষে নৌকায় ভোট দেবে বলে আমি বিশ্বাস করি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ