মনিরামপুরে সড়ক দূর্ঘটনায় চালক নিহত

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯, ৭:৫৩ অপরাহ্ন

এবিএস রনি, যশোর প্রতিনিধি।।

যশোরে মনিরামপুর শহরে মাছবাহী একটি আলমসাধু খাদে পড়ে চালক প্রবোধকুমার সরকার ঝড়ু (৩৮) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ জানুয়ারী) দুপুরে মণিরামপুর তুলা উন্নয়ন অফিসের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত আলমসাধু চালক প্রবোধ উপজেলার আসাননগর গ্রামের মৃত শচীন্দ্রনাথ সরকারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, দুপুর ১২টার দিকে গ্রাম থেকে মাছ নিয়ে মণিরামপুর বাজারে আসছিলেন প্রবোধ। শহরের তুলা উন্নয়ন বোর্ড অফিসের সামনে পৌঁছুলে যশোরগামী একটি বাসের পেছনের অংশের সঙ্গে ধাক্কা লাগে আলমসাধুটির। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশে গাছে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন চালক প্রবোধ।

মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল আজিম  বলেন, খবর পেয়ে চালক প্রবোধকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মণিরামপুর থানার ডিউটি অফিসার এএসআই মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ