মনিরামপুরের গোয়ালবাড়ীতে মাছ চাষের প্রশিক্ষণ

বিল্লাল হুসাইন,ঝিকরগাছা (যশোর) ।।
বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১, ৯:৩৮ অপরাহ্ন

যশোরের মনিরামপুর হরিহরনগর ইউনিয়নের গোয়ালবাড়ী প্রাইমারী স্কুলে ২৪-২৫ মার্চ, ২০২১ (পিকে এস এফ) এর অর্থায়নে শিশু নিলয় ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ২৫ জন মৎস্য চাষীদের নিয়ে দুই দিন ব্যাপী (অনাবাসিক) আধুনিক পদ্ধতিতে উত্তম মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, খামার ব্যবস্থাপক কাজী আজাদুর রহমান, মৎস্য ও বীজ উৎপাদন কেন্দ্র ঝিকরগাছা যশোর।রোহান সরকার, মৎস্য কর্মকর্তা (টেকনিক্যাল), ইকোফাস্ট গ্রীন এগ্রোভেট লিমিটেড।

আরও উপস্থিত ছিলেন, শিশু নিলয় ফাউন্ডেশন এর এরিয়া ইনচার্জ তরিকুল ইসলাম, নাভারন এরিয়া, আবুল কাশেম, সিনিয়র শাখা ব্যবস্থাপক, বাঁকড়া শাখা। হাসান উজ জামান, মৎস্য কর্মকর্তা (উদ্ভাবনীমুলক কৃষিজ উদ্যোগ) বাঁকড়া শাখা। সফল মৎস্য খামারী হিসাবে উপস্থিত ছিলেন  আব্দুল গফার গাজী।

প্রশিক্ষনে মাছ চাষীদের মাছ নমুনায়ন, পানি পরীক্ষা পদ্ধতি, খাদ্য পরীক্ষা, সারের ব্যবহার, সুস্থ্য পোনা চেনার উপায়, খাবার ফরমুলেশন সম্পর্কে হাতে কলমে শেখানো হয়।এছাড়া উপজেলা পর্যায়ে সমন্নয় ও মার্কেট লিংকেজ পদ্ধতি করানো হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ