স্বাধীনতার ফসল
-মনিবুর রহমান
ত্রিশ লক্ষ শহিদ মোদের
গর্ব অহংকার।
রক্ত দিয়ে গড়ে দিলেন
জাতির অধিকার।
শত শহিদ বুদ্ধিজীবির
রহস্যময় গুম।
তবে কেন স্বাধীন দেশে
হচ্ছে মানুষ খুন?
শহিদ মাতার আর্তনাদে
গড়ে ওঠা ভূমি।
পিল খানায় কেমন করে?
রক্ত ঝরাও তুমি।
ভারত যদি একাত্তরে
থাকে মোদের মিত্র।
তবে কেন পত্রিকায়
ফেলানির শব চিত্র?
পাক বাহিনীর শোষণ দেখে
ধরেছিলাম অস্ত্র।
তবে কেন সেনানীবাসে
হরণ তনুর বস্ত্র?
পঁচিশ মার্চে বঙ্গবন্ধুর
হলো কারাবাস।
বিনিময়ে ঝরে কী আজ
সাগর রুনীর লাশ?
দেশ মাতাকে মুক্ত করতে
হলাম যতো খুন।
ঘুষের টাকায় চাকরি দিলাম
এই কী মোদের গুণ?
বেকার যুবক কেঁদে মরে
পাইনা কোন কাজ।
কী করে ভাই পরবো মোরা?
স্বাধীনতার তাজ।
অর্ধ শত বছর গেল
দেশ স্বাধীনের পরে।
স্বাধীনতার ফসল তবু
উঠলোনা আর ঘরে!
You must be logged in to post a comment.