কবর
মনিবুর রহমান।।
================================
লক্ষ কোটি টাকার মালিক
হওনা যতই ধনী।
কবর পানে যেতেই হবে
অজ্ঞ কিবা জ্ঞানী।
রাজা তুমি বাঁদশা তুমি
শক্তি তোমার বেশ।
আজরাঈলে এক সেকেণ্ডেই
করে দিবে শেষ।
মরলে তুমি পোকায় খাবে
যত্নে রাখা অঙ্গ।
হাঁড়গুলো সব একে একে
হয়ে যাবে ভঙ্গ।
মুর্খ-জ্ঞানী সাদা-কালো
উঁচু কি আর নিচু
কাফন ছাড়া কোনভাবেই
পায়না সম্পদ কিছু।
অর্থ কড়ি পুত্র স্বজন
কেউ যাবেনা সাথে।
চিন্তা করে ভেবে দেখ
গভীরতম রাতে।
থাকতে সময় ফিরে এসো
প্রভুর চাওয়া পথে
আমল ছাড়া কেউ যাবেনা
বিদায় বেলা সাথে।
You must be logged in to post a comment.