মনপুরা “শিশু বিবাহ” বন্ধ বিষয়ক  কর্মশালার ৫ দিন পরেই বাল্য বিবাহ ; কনের বাবার ৬ মাসের জেল

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৩০ জুন, ২০১৯, ৬:০৪ অপরাহ্ন

মনপুরা, ভোলা প্রতিনিধি।।

গত ২৪ শে জুন(সোমবার) “শিশু বিবাহ “বন্ধে জনপ্রতিনিধিদের ভূমিকা বিষয়ক কর্মশালায় , সুনামধন্য ও সৎ নির্বাহী অফিসার বশির আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আক্তার চৌধুরানি। আরো উপস্থিত ছিলেন ইউ,পি চেয়ারম্যান অলিউল্যাহ্ (কাজল) ও আমানত উল্লাহ্ আলমগীর এবং বিশেষ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনপুরা থানার ওসি ফোরকান আলী যিনি এই বিষয়ে অত্যান্ত আন্তরিক হলে “শিশু বিবাহ”বন্ধ করে শূর্ন্য কোঠায় নিয়ে আসা সম্ভব বলে মনে করেন  অনেকই ।

 

কর্মশালায় বাল্যবিবাহের বিভিন্ন কুফল সম্পর্কে আলোকপাত করেন উপস্থিত ব্যক্তি বর্গ। উল্লেখ্য যে “শিশু বিবাহ বন্ধে”জন প্রতিনিধিদের ভূমিকা বিষয়ক কর্মশালার ঠিক ৫ দিন পর ২৮ শে জুন শুক্রবার রাতে মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নে বাল্যবিবাহ সম্পান্ন হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার বশির আহম্মেদ মেয়ের বাবাকে আটক করে।

 

আটককৃত পিতা আব্দুস সালাম  উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্ধা। এ সময় বর যাত্রীরা  দ্রুত পালিয়ে যায়।  পরে শনিবার দুপুর ২টায়  উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে   বাল্যবিবাহ নিরোধ আইন – ২০১৭ ধারায় আটককৃত পিতাকে ৬মাসের কারাদন্ড দেন উপজেলা নির্বাহী অফিসার বশির আহম্মেদ।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ