বুধবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে মধ্যনগর বাজার জামে মসজিদের সামনে প্রেসক্লাবের সভাপতি, সাধারন সম্পাদক, দপ্তর সম্পাদকও সদস্যসহ চার সাংবাদিকের ওপর অতর্কিত হামলা, অকথ্য ভাষায় গালিগালাজ, হাত-পা কেটে ও চোখ উঠিয়ে প্রাণ নাশের হুমকি প্রদান করে মধ্যনগর থানা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম খান ও তার সাঙ্গপাঙ্গরা।
হামলার শিকার সাংবাদিকরা হলেন- মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার এম এ মন্নান, সাধারন সম্পাদক দৈনিক সিলেটের দিনকাল ও দৈনিক জনতার কন্ঠের মধ্যনগর প্রতিনিধি অমৃত জ্যোতি, বঙ্গ-নিউজ ও দৈনিক সুনামগঞ্জের সময়ের স্টাফ রিপোর্টার আল আমিন আহমেদ সালমান এবং দৈনিক উত্তরের আলোর মধ্যনগর প্রতিনিধি সুরঞ্জন তালুকদার।
উক্ত হামলা ও হুমকী প্রদানের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে “জাতীয় সাবাদিক ক্লাব”। জাতীয় সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস, সিনিয়র সহ-সভাপতি মো: হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক শেখ মো: ওবাইদুল কবির এক বিবৃতিতে বলেন- সুনামগঞ্জের মধ্যনগরে সাংবাদিকদের উপর হামলা ও হুমকীদাতাদের অচিরেই আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
জাতীয় সাংবাদিক ক্লাব নেতৃবৃন্দ দেশের সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন- সাংবাদিকদের মধ্যে একতা না থাকলে ভবিষ্যতে এ ধরণের আরো অপ্রীতিকর ঘটনার সম্মুখিন হতে হবে। তাই নেতৃবৃন্দ সাংবাদিক সমাজকে পরস্পরের সাথে সম্প্রীতির বন্ধন সৃষ্টি করার আহ্বান জানান।
কাজী জহির উদ্দিন তিতাস
সভাপতি
জাতীয় সাংবাদিক ক্লাব
০১৭১৩৪৭৮৫৩৬
You must be logged in to post a comment.