মধু সংগ্রহ করতে গিয়ে সুজানগরে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯, ১২:৪৩ অপরাহ্ন

পাবনা প্রতিনিধি।।

পাবনার সুজানগরে মধু সংগ্রহ করতে গিয়ে সুজানগরে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (০৮ এপ্রিল) দুপুরে পাবনার সুজানগরে চরখলিলপুর গ্রামে মৌচাক কাটতে গিয়ে গাছ থেকে পড়ে আছির উদ্দিন (৫০) নামে এক মোয়ালের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

সে সুজানগর উপজেলার মুরারীপুর গ্রামের আহেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, এদিন দুপুরে একটি মৌচাক থেকে মধু সংগ্রহের জন্য মোয়াল আছির উদ্দিন একটি আম গাছে উঠে মৌচাক কাটা শুরু করে।

পরে মৌমাছির আতঙ্কে হঠাৎ গাছ থেকে ছিটকে মাটিতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ