দুই টাক ।
——— ম ই নু ল হো সা ই ন —————
গেদু টাক দেবূ টাক,
টাকে টাকে টক্কা ৷
গেদু টাক চার মারলে,
দেবু মারে ছক্কা ৷
টাকে টাকে মেড়া ঠুল,
ঠক ঠক শব্দ ৷
গেদু টাক হেরে যায়,
এক ঠুলে জব্দ ৷
গেদূ কামার লোহা পেটায়,
হাওয়া তোলে হাপড়ে ৷
ঝঁকঝকা টাক ঢাকে,
মোটা সোটা কাপড়ে ৷
চকচকে ফকফকে,
তেলে ভেজা টাক যে ৷
কালো কাক হাগু করে,
মনে ভীষন রাগ যে ৷
ন্যাড়া মাথায় বেল তলায়,
শোয় পেতে খাটিয়া ৷
আচমকা বেল পড়ে,
টাক যায় ফাটিয়া।
অন্যদৃষ্টি / এস. খাঁন
You must be logged in to post a comment.