নৌ চ্যানেল দিয়ে বিআইডব্লিউটিএ’র সায়েদ নূর হাবিবা নামক কার্গো জাহাজ নিয়ে শনিবার ভোর ৫টায় মোংলা বন্দরে আসার সময় ঘষিয়াখালী এলাকায় রসুল আমীন (৫৫) নামে এক পাইলট স্ট্রোকজনিত কারণে মারা যান....
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি ॥
মংলা-ঘষিয়াখালী নৌ চ্যানেল দিয়ে বিআইডব্লিউটিএ’র সায়েদ নূর হাবিবা নামক কার্গো জাহাজ নিয়ে শনিবার ভোর ৫টায় মোংলা বন্দরে আসার সময় ঘষিয়াখালী এলাকায় রসুল আমীন (৫৫) নামে এক পাইলট স্ট্রোকজনিত কারণে মারা যান।
রামপাল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লাশ হস্তান্তর করেন।
এ ঘটনায় বিআইডব্লিউটিএ এর নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের সহকারী পরিচালক মাহবুব হোসেন রামপাল থানায় একটি জিডি করেন। মৃত পাইলট রসুল আমীনের বাড়ি লক্ষীপুর জেলা সদরের লাহারকান্দি গ্রামে। ঘটনার বিষয়টি রামপাল থানার ওসি শেখ লুৎফর রহমান এবং সংশ্লিষ্ট বিভাগের মাহবুবুর রহমান নিশ্চিত করেন।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.