মংলা কোস্টগার্ডের দুস্তুদের মাঝে শীতবস্ত্র বিতরন 

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৯, ৯:১৭ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।। 

মংলায় গরীব শিশু ও বয়স্ক নারী পুরুষের মাঝে শীত বস্ত্র বিতরন করেছে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী পরিবার কল্যান সংঘ পশ্চিম জোন। এসময় ৪ শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।

রবিবার (১৩ জানুয়ারী) সকাল ১০ টায়  শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন মংলার বিসিজি বেইসে বাংলাদেশ কোস্টগার্ড পরিবার কল্যান সংঘের আঞ্চলিক চেয়ারম্যান মিসেস অনামিকা মিনার, বিশেষ অতিথি ছিলেন কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মিনারুল হক সহ কোস্টগার্ড বাহিনীর সহ জোনের কর্মকর্তাবৃন্দ।

প্রতি বছর শীত মৌসুমে উপকূলীয় এলাকার দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরনের অংশ হিসেবে এ বছর মংলা উপজেলার ৪ শতাধিক দরিদ্র শিশু বয়স্ক নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ