বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাট-৩ সংসদীয় আসনে আওয়ামীলীগ প্রার্থী হাবিবুন নাহার পক্ষে মংলায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
বুধবার ২৬ ডিসেম্ব’১৮ দুপুরে মংলা পোর্ট পৌরসভার চৌধুরীর মোড়সহ বিভিন্ন গুরুপূর্ণ জায়গায় লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের কাছে স্ত্রীর জন্য নৌকা প্রতীকে ভোট চান মেয়র খালেক। উন্নয়নের নানা প্রতিশ্রুতিও দিলেন।
এ সময় মেয়র খালেকের সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের অসংখ নেতাকর্মীরা।
এ আসনে হাবিবুন নাহার তালুকদারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াত নেতা শেখ আব্দুল ওয়াদুদ, ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা শাহজালাল সিরাজী, জাতীয় পার্টির সেকেন্দার আলী মনি ও জাকের পার্টির রেজাউল করিম। তবে জয়ের ব্যপারে শতভাগ আশাবাদী দলীয় নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.