বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি ।।
মংলায় শীতার্ত ও দুস্থদের কাছে শীতবস্ত্র বিতরণ করেছে সার্ভিস বাংলাদেশ। শুক্রবার ২১ ডিসেম্বর’১৮ দুপুরে বাগেরহাটের মংলা প্রেসক্লাব মিলনায়তনে সার্ভিস বাংলাদেশ’র (স্বেচ্ছাসেবী সংগঠন) আয়োজনে অসহায় দরিদ্রদেরকে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ইসলাম শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সার্ভিস বাংলাদেশ’র উপদেষ্টা ও মংলা প্রেসক্লাব সভাপতি এইচ এম দুলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান নুর আলম শেখ, দখিন হাওয়া সাহিত্য পরিষদের চেয়ারম্যান কবি আফরোজা হীরা ও সার্ভিস বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মিলন।
পরে আমন্ত্রিত অতিথিরা কেক কেটে সংগঠনটির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। স্বেচ্ছাসেবী এ সংগঠনটি দীর্ঘ ১১ বছর ধরে শীতবস্ত্র বিতরণ ছাড়াও সেবা, প্রচার ও উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে। এ সময় শতাধিক শীতার্ত ও দুস্থদের হাতে তুলে দেয়া হয় শীতবস্ত্র।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.