মংলায় বাগেরহাট-৩ ঐক্যফ্রন্টের প্রার্থী ওয়াদুদের মিছিল ও পথসভা

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮, ১১:৪৮ অপরাহ্ন
ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াত নেতা মাওলানা ওয়াদুদদের মিছিল...

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি ।।

 ‘আপনারা মনে রাখুন, এই নির্বাচন শুধু আমাদের না..এ নির্বাচন গণতন্ত্র পুনর্উদ্ধারের নির্বাচন’ : ওয়াদুদ

বাগেরহাট-৩ (মংলা-রামপাল) আসনে ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াত নেতা মাওলানা ওয়াদুদের পক্ষে মংলায় মিছিল করা হয়েছে। মংলা শহরের আলীয়া মাদ্রাসা থেকে রবিবার ২৩ ডিসেম্বর’১৮ বিকেল ৩টায় মিছিলটি বের করা হয়।

মিছিল শেষে শহরের শাহাদাতের মোড়ে এক পথসভায় অনু্ষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন ধানের শীষের প্রার্থী বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল ওয়াদুদ, পৌরবিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র জুলফিকার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর সরদার ও বিএনপি নেতা মাহাবুবুর রহমান মানিক প্রমুখ।

পথসভায় ওয়াদুদ বলেন, ‘আপনারা কোনো হুমকি ধামকিতে ভয় পাবেন না। সুস্থ নির্বাচন হলে জয় আমাদের নিশ্চিত।’

তিনি আরো বলেন, ‘এই দুঃশাসনের বিরুদ্ধে আসছে ৩০ ডিসেম্বর ভোটের মাধ্যমে অবসান ঘটাতে হবে। আমরা আশা করছি বেগম জিয়ার মু্ক্তি পেয়ে আবার দলের নেতৃত্ব দেবেন। নির্বাচনের দিন সবাই সকালে ভোট কেন্দ্র গিয়ে আপনারা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করবেন। কোনো ভয়ভীতিকে পরোয়া করবেন না। আপনারা মনে রাখুন, এই নির্বাচন শুধু আমাদের না…এ নির্বাচন গণতন্ত্র পুনর্উদ্ধারের নির্বাচন। আমি আবারো বলছি-৩০ ডিসেম্বর দলমত, গ্রুপিং পরিহার করে সকলে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে রক্ষার স্বার্থে ধানের শীষে ভোট দেবেন।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ