বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি ।।
মংলায় নৌকাপ্রার্থী বেগম হাবিবুন নারের সাথে মতবিনিময় করেছেন মংলা প্রেসক্লাবের সাংবাদিকরা।
সোমবার ২৪ ডিসেম্বর’১৮ সকাল ১১টায় প্রিন্ট, ইলেট্রনিক্স ও সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
প্রেসক্লাব সভাপতি এইচএম দুলালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবিব হাছান, সহসাধারণ সম্পাদক আবুল হাছান, সংবাদিক নুর আলম শেখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মংলা উপজেলা আওয়ামীলীগের সভাপাতি শিক্ষাবিদ বাবু সুনিল
কুমার বিশ্বাস, মংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মংলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, শেখ আব্দুস সালাম, যুবলীর নেতা ইকবাল হোসেন এবং সাংবাদিক মোঃ হাছান গাজী, আবু হোসাইন (সুমন), আমির হোসেন আমু, সুমেল সারাফাত, নিজাম উদ্দিন, সোহাগ মোল্ল্য প্রমুখ।
সাংবাদিকদের উদ্দেশ্যে সাংসদ বেগম হাবিবুন নাহার বলেন, আমি এই অঞ্চলে এমপি হওয়ার পরে যত উন্নয়ন করেছি তার সত্যতা তুলে ধরবেন জনগণের কাছে। আমি আশা করি সত্য সংবাদ পরিবেশনে আপনারা (সাংবাদিকরা) অতীতে ও যেমন ভূমিকা রেখেছেন। তেমনি আগামীতেও সেই একই ধারা অব্যাহত রাখবেন। বিগত আওয়ামীলীগ শাসনামলে মংলা রামপালে অনেক উন্নয়ন করতে সক্ষম হয়েছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে চলমান কাজের বাকিগুলো দ্রুত শেষ করবো। সকল সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এই জনপদের সকল উন্নয়নের চিত্র তুলে ধরবেন।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.