মংলায় নৌকার পক্ষে দিনভর জনসংযোগ ও পথসভা

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮, ১০:৫০ অপরাহ্ন
উপস্থিত ছিলেন ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলা, যুবনেতা শেখ ইমরান হোসেন, মনিরুল ইসলাম (মনি), রনি হাওলাদার, আমানুল্লাহ্সহ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা....

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি ।।

গত সোমবার ১৭ ডিসেম্বর’১৮ সকাল থেকে নৌকার পক্ষে জনসংযোগ চালিয়েছেন মংলা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম। সকালে চটেরহাট ও বিকালে খানজাহান আলী বাজারে নৌকার পক্ষে প্রচার, লিফলেট বিতরণ ও গণসংযোগ চালানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলা, যুবনেতা শেখ ইমরান হোসেন, মনিরুল ইসলাম (মনি), রনি হাওলাদার, আমানুল্লাহ্সহ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা। পরে খানজাহান আলী বাজার পাদদেশে একপথ সভা অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন।

৩০ ডিসেম্বর ভোটের মাধ্যমে রামপাল মংলার উন্নয়কে ধরে রাখতে বেগম হাবিবুন নাহারের পক্ষে সকলকে এক সাথে কাজ করতে হবে। রামপাল-মংলা আজ যে উন্নয়ন হয়েছে তার অবদান রাখে এক মাত্র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সহধর্মিনী বেগম হাবিবুন নাহার। তাই আপনাদের কাছে একটা দাবি, আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় আপনাদের মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে বেগম হাবিবুন নাহারকে এই অঞ্চলের উন্নয়নের সুযোগ দিবেন। আপনাদের কাছে এটাই প্রত্যাশা করি।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ