মংলায় জামাত নেতা জহির উদ্দিন বাবর আটক জেল হাজতে প্রেরণ

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮, ৮:৩৮ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।। 

শনিবার (১৫ ডিসেম্বর) মংলা থানা পুলিশ এর বিশেষ অভিযানে মোংলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সাধারন সম্পাদক জহির উদ্দিন বাবর মোংলা বি,এল,এস রোড় থেকে নির্বাচনী প্রচারনার সময় গ্রেপ্তার করে মোংলা থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেন মোংলা থানার এসআই আকরাম হোসেন।

গ্রেপ্তারকৃত বাবর কে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখিয়ে রবিবার (১৬ ডিসেম্বর) বাগেরহাট জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বাগেরহাট ৩ আসনের ঐক্যফ্রন্ট এর মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুল ওয়াদুদ এই সাংবাদিকদের জানান নির্বাচনী কাজকে বাধাগ্রস্ত করার জন্য এই গ্রেপ্তার করা হয়েছে। আমি এর তিব্র নিন্দ জানাই। অবিলম্বে তার মুক্তির জন্য আমরা আইনি পদক্ষেপ নিব। আপনারা জানেন বিভিন্ন যায়গায় আমাদের কর্মিদের ভয়ভীতি প্রদর্শন করে কাজ করতে দেয়া হচ্ছেনা বলে অভিযোগ করেছেন ওয়াদুদ।

এই গ্রেপ্তার রাজনৈক প্রহসন ছাড়া আর কিছুনা। এমন কি আমাদের প্রচারে ব্যপক ভাবে বাধা প্রদান করা হোচ্ছে।  আমরা অবিলম্বে জেলা নির্বাচন অফিসে অভিযোগ জানাব বলে অভিযোগ করেন রামপাল-মোংলা থেকে ঐক্যফ্রন্ট এর মনোনিত প্রার্থী আঃ ওয়াদুদ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ