বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি ।।
মঙ্গলবার ১১ ডিসেম্বর’১৮ কর্মীসমাবেশের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণ শুরু করেছেন বাগেরহাট-৩ আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের মনোনীত প্রার্থী জামায়াত নেতা এ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।
মঙ্গলবার সকাল ১১টায় মংলা পৌরশহরের সামছুর রহমান সড়কে এই কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মীসমাবেশে সংক্ষিপ্ত বক্তৃতায় ওয়াদুদ বলেন, গণতন্ত্রপূর্ণ উদ্ধার, বেগম জিয়ার মুক্তি, জাতীয়তাবাদী আদর্শ পুনর্প্রর্তিষ্ঠার জন্যে আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের মাঠে কাজ করতে হবে। তাই পূর্বের সকল ভেদাভেদ ভুলে আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষ প্রতিককে বিজয়ী করতে ২০ দলীয় জোটের সকল নেতাকর্মীদের আহ্বান জানান।
দলের মধ্যে কোনো বিভেদ না রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান আব্দুল ওয়াদুদ। তিনি আরো বলেন, আমাদের জোটের নেতাদের বিভিন্ন হুমকি দেয়া হচ্ছে, আমি জোটের নেতাদের বলবো কেন হুমকি ভয়ভীতিতে কান দেবেন না। এই অপশক্তি পরিহার করে সবাইকে ধানের শীষে প্রচারণা চালানোর প্রত্যয় ব্যক্ত করেন।
মংলা উপজেলা বিএনপির সভাপতি মৃধা নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মীসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌরবিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন, মংলা পোর্ট পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জুলফিকার আলী, থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, জামায়াতের পৌর আমির আঃ খালেক, উপজেলা আমির গোলাম মোস্তাফা, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক কহিনুর সরদার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, থানা যুবদলের সভাপতি মোঃ রনি বাবাল, পৌর যুবদল সভাপতি এমরান হোসেন, কাউন্সিলর মোঃ হোসেন, কাউন্সিলর মোঃ খোরশেদ আলম, কাউন্সিলর আব্দুর রাজ্জাক, কাউন্সিলর মোঃ কাদের, কাউন্সিলর আয়শা বেগম, কাউন্সিলর লিলি বেগম, বিএনপি নেতা রুস্তুম আলী, আবুল কালাম, মোকছেদুল আলম গামা ও সাবেক কাউন্সিলর কমলা বেগম, জামায়াতের অফিস সেক্রেটারী নাছির উদ্দিন খোকন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি জহিরউদ্দিন বাবর ও বিএনপি জামায়াতসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মীসমাবেশ শেষে ৬টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও পৌরসভার ৯টি ওয়ার্ড নিয়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.