মংলায় এক দিনমজুরের তৈরিকৃত নৌকা মঞ্চের উপর নির্বাচনী প্রচারণা  

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮, ১১:৩০ অপরাহ্ন
আসাদুজ্জুামান বলেন, ‘আমি দিনমজুরের কাজকর্মে সব সময় ব্যস্ত থাকি, তাই কোনো পদে না থাকলেও যুবলীগের একজন সাধারণ কর্মী হিসেবেই দলে আছি। দলে থাকব, দলকে ভালবাসি তাই নিজেই উদ্যোগ নিয়ে নৌকার আদলে মঞ্চটি তৈরি করেছি’....

বায়জিদ হোসেনস, বাগেরহাট প্রতিনিধি ।।

মংলায় এক দিনমজুরের নৌকার আদলে তৈরি ‘নৌকা মঞ্চে’ বসেই এখন নৌকা প্রতীকের উৎসবমুখর প্রচার-প্রচারণা চালাচ্ছেন স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা। বাগেরহাটের মংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের চাঁদপাই গ্রামের দিনমজুর আসাদ্জ্জুামান শেখ (২৮) নিজ উদ্যোগে পীর মেছের শাহ’র মাজার মাঠে নৌকা আকৃতির একটি মঞ্চটি তৈরি করেন।

তার ব্যতিক্রম এ কাজে সহযোগিতা করেছেন স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগ কর্মীরা। স্থানীয় যুবলীগ কর্মী মোহাম্মদ হাফিজ শেখ বলেন, তাদের উদ্দেশ্য হলো ভাড়া কিংবা অন্যের ঘরে নৌকার ক্যাম্প নয়, প্রচারণা ক্যাম্প হবে স্বাধীন এবং সকলের জন্য। তাই তারা মেসেরসাহ মাজারের মাঠে নৌকার আদলে প্রচারণা ক্যাম্প তৈরি করেন।

আসাদুজ্জামানের তৈরি এই নৌকা মঞ্চ ক্যাম্পের সাজগোজ ও আলোকসজ্জা শেষে সোমবার রাতে তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রাতে চাঁদপাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আজিজুর রহমান স্থানীয়দের সাথে নিয়ে নৌকা মঞ্চের উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকে সেখানে বসেই নৌকার প্রতীকের সভার পাশাপাশি প্রচারণা শুরু করেছেন ইউনিয়ন আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থকরা। ইতিমধ্যে দিন মজুর আসাদুজ্জামানের স্বউদ্যোগে গড়ে তোলা নৌকা মঞ্চ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন ঐ এলাকায়।

এক প্রশ্নের জবাবে আসাদুজ্জুামান বলেন, আমি দিনমজুরের কাজকর্মে সব সময় ব্যস্ত থাকি, তাই কোনো পদে না থাকলেও যুবলীগের একজন সাধারণ কর্মী হিসেবেই দলে আছি। দলে থাকব, দলকে ভালবাসি তাই নিজেই উদ্যোগ নিয়ে নৌকার আদলে মঞ্চটি তৈরি করেছি। এতে স্থানীয় যুবলীগের কর্মীরা আমাকে সহযোগিতা করেছেন। এটা করতে পেরে যেমন তৃপ্তি পেয়েছি তেমনি সকলের ব্যাপক উৎসাহ পাচ্ছি।

অন্যদৃষ্টি/এলিস হক

 

 

 

 

 

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ