বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি ।।
‘আপনার সেবক’ ‘আপনার সেবায়’ এই প্রতিবাদ্য’কে সামনে রেখে বাগেরহাট জেলার মংলায় উপজেলার মিঠাখালী ইউনিয়ন পরিষদের সেবার মান উন্নয়ন বিষয়ক নাগরিক শুনানি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার ২৯ নভেম্বর সকাল ১১ টায় মিঠাখালী ইউনিয়ন পরিষদ অস্থায়ী চত্বরে ইউনিয়ন পরিষদের আয়োজনে জনগণের সুবিধা-অসুবিধা বিসয় নিয়ে এক খোলামেলা ও জানা-শোনার জন্য উম্মুক্ত নাগরিক শুনানির সম্পন্ন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাখালী ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হোসেন হাওলাদার। ইউনিয়নের সকল সদস্য-সদস্যাসহ স্থানীয় গণ্যমান্য সমাজের বিভিন্ন ব্যক্তিরাও এতে উপস্থিত ছিলেন।
শুনানিতে সাধারণ মানুষের মুখে উঠে আসে সুপেয় পানির সমস্যা ও পানি সংরক্ষণে পর্যাপ্ত ব্যবস্থা না থাকা, স্যানিটেশন অসুবিধার কথা। ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হোসেন হাওলাদার বলেন, ইউনিয়নবাসীর কি ধরনের সমস্যা রয়েছে তা শোনার জন্যই প্রতি মাসের ৩০ তারিখে এ শুনানির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে সকল মানুষের সমস্যা, চাহিদা সম্পর্কে জানা যাবে এবং সমাধানে ব্যবস্থা নিতে সুবিধা হবে।
সম্পাদনায় : এলিস হক/অন্যদৃষ্টি
You must be logged in to post a comment.