মংলার মিঠাখালী বাজারে ব্যবসায়ী-নৌকা প্রার্থীর মতবিনিময়

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮, ১১:৪৪ অপরাহ্ন
‘মংলার মিঠাখালী বাজার মংলা উপজেলার সেরা বাজার হিসেবে মানুষের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেছে’...

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি ।।

মংলার মিঠাখালী বাজার বণিক সমিতির আয়োজনে গত সোমবার ২৪ ডিসেম্বর রাত ৮টায় মিঠাখালী বাজারে

নৌকার প্রার্থী বেগম হাবিবুন নাহারের পক্ষে এক মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাজার পরিচালা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদ হাছান (মনি)। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বণিক সমিতির সভাপতি ও ইউপি সদস্য আবুল হোসেন শেখ, সমিতির সহসভাপতি আমানুল্লাহ শেখ, সমিতির সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন, মংলা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত, মাছুম বিল্লাহ, নুর মোহাম্মদ শেখ, রুহোল আমিন, ইন্তাজ আলি, রুমি শেখ, ইসারাত শেখ, বাবুল শেখ, প্রমুখ।  

বক্তারা বলেন, ‘আমাদের এই জনপদে যত উন্নয়ন হয়েছে তার অবদান তালুকদার আব্দুল খালেকের হাত দিয়েই হয়েছে। এই কথা আপনাদের অস্বীকার করার কোনো কারণ নেই। আজ হতে ১৫/২০ বছর আগে এই বাজারে মানুষ আসতে পারতো না। তখন কোনো রাস্তা ছিল না। ছিল না কোনো যানবাহনও। বাজারে আসতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হতো। এই সরকার রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্বে আসার পর কোনো ধরনের চাঁদাবাজিসহ নেশা, দুর্নীতি হয়নি। আজ আপনারা শান্তিতে ব্যবসা করতে পারছেন। আজ আপনারা জানেন বর্তমান এই আওয়ামী সরকার আসার পর বিশেষ করে আমাদের বাজার আজ মংলা উপজেলার সেরা বাজার হিসাবে এই অঞ্চলের মানুষের কাছে পরিচিতি লাভ করেছে।’ 

আমরা ব্যবসায়ীদের কাছে একটাই কথাই বলতে চাই, আগামী ৩০ ডিসেম্বর নৌকার প্রার্থী বেগম হাবিনুন নাহারের হাতকে শক্তিশালী ও চলমান উন্নয়ন ধারা ধরে রাখার আহ্বান জানাই।

এ সময় সকল ব্যবসায়ীরা নৌকায় ভোট দিয়ে বাজারের উন্নয়নে একাত্মতা প্রকাশ করেন।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ