ভোলার মনপুরা ছেলে ধরা ,কল্লাকাটা গুজব সম্পর্কে পুলিশের সচেতনামূলক সভা

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯, ১০:৩১ অপরাহ্ন

মনপুরা প্রতিনিধি।।

ভোলার মনপুরায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ছেলে ধরা কল্লাকাটা গুজব সম্পর্কে সচেতনামূলক  আলোচনা করেন মনপুরা উপজেলার ওসি জনাব মোঃ ফোরকান আলী।

২৫শে   জুলাই (বৃহস্পতিবার)   বিভিন্ন     শিক্ষা প্রতিষ্ঠানে   গিয়ে  ছাত্র-ছাত্রীদের    সম্মুখে ছেলে   ধরা কঁল্লাকাটা   গুজবের বিভিন্ন দিক   নিয়ে আলোকপাত করেন। এছাড়াও  তিনি ছেলে ধরা কঁল্লাকাটা গুজবের মাধ্যমে গণপিটুনির কথাও ধরেন তুলেন।

আসলে ‘আমরা কি হুজুগে বাঙ্গালি ‘ জানা নাই শুনা নাই   অপরিচিত   কোন   লোককে   কোন এলাকায় দেখলেই ছেলে ধরা    গুজবে মিথ্যা অপবাদ দিয়ে গণপিটুনি দিয়ে মেরে ফেলব ?  এটাই কি   আমাদের নৈতিকতা ?  আজ   আমরা কোথায়  দাড়িয়ে আছি ।

যেখানে  মিথ্যা অপবাদে একজনের তাজা  প্রান জনসম্মুখে দিয়ে দিতে হবে !

জনাব ফোরকান আলী আরো বলেন, কোন ধরনের গুজব,  মিথ্যা   অপপ্রচার   কান  দেওয়া  যাবে না ।

এলাকায়  কোন  ধরনের গুজব  ছড়িয়ে  পড়লে সেটা যাচাই বাঁচাই করে দেখার জন্য অনুরোধ করেন এবং সাথে সাথে পুলিশকে অবহিত করার জন্য ও বলেন। এরপর তিনি উপজেলা   প্রশাসন ও তার    ব্যাক্তিগত মোবাইল নাম্বার সহ কিছু   ভিজিটিং  কার্ড   প্রতিষ্ঠান প্রধানের হাতে তুলে দেন, ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করার জন্য।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ