।।বিমল দাস, ভোলা।।
ভোলার মনপুরায় মেঘনা নদীতে ভাসছে ৩টি কনটেইনার। স্থানীয়রা বলেন এর মধ্যে একটি কনটেইনার মনপুরার উত্তর মাথায় রামনেওয়াজ মৎস্য ঘাটের পশ্চিম পাশে মেঘনার পাড়ে রয়েছে। অপর দুইটি কনটেইনার মনপুরা থেকে বিচ্ছিন্ন ঢালচরের উত্তর পূর্ব পাশে রয়েছে বলে জানা যায়।
অপর দিকে মনপুরা থানার ওসি ফোরকান আলী জানান , ঢালচরের কনটেইনার দুটি রাতের জোয়ারে হাতিয়ার দিকে চলে যায় । এ ব্যাপারে তিনি হাতিয়া থানাকে অবহিত করেছেন বলে জানান ।
স্থানীয়রা বুধবার (৩ জুলাই) সকালে কনটেইনারটি মেঘনার পাড়ে বেঁধে রাখেন। তার আগে মঙ্গলবার বিকালে রামনেওয়াজ মৎস্য ঘাটের পশ্চিম পাশে বেড়ী বাঁধের ব্লকের উপর একটি কনটেইনার আটকে যায় ।
স্থানীয়দের ধারনা হাতিয়ার চ্যানেলে জাহাজ থেকে ছিটকে পড়া ৪৩ কনটেইনার গুলোর মধ্যে এই কনটেইনার গুলো হতে পারে ।
জানা যায়, গত রবিবার করিম শিপিং লাইনস কনটেইনারবাহী জাহাজ ‘ KSL গ্লেডিয়েটরস ‘ পণ্যভর্তি ৮৩ কনটেইনার নিয়ে চ্ট্টগ্রাম বন্দর থেকে ঢাকার কেরানিগন্ঞ্জের পানগাঁ কনটেইনার টার্মিনালের উদ্দেশে রওনা দেয়।
এরপর হাতিয়া চ্যানেলে লাল বয়ার কাছে পৌঁছলে প্রতিকূল আবহাওয়ার কারনে ৪৩ কনটেইনার ছিটকে পড়ে যায়। রামনেওয়াজ মৎস্য ঘাটে আটকা পরা কনটেইনারটির দু’পাশ থেকে হালকা ফেটে যায় এতে ভিতরে দেখা যায় তুলা ভর্তি বস্তার মত এবং কনটেইনারের উপরে কাস্টমসের সীল ও রয়েছে ।
You must be logged in to post a comment.