ভোলা প্রতিনিধি।।
ভোলার মনপুরা উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী সংখ্যা ৫। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন পর্যন্ত ৫ জন রোগীকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হিসেবে সনাক্ত করেছে।
এদের মধ্যে একজন মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অপর ৪ জনের অবস্থার অবনতি হলে তাদেরকে ভোলার সদর হাসপাতালে প্রেরণ করা হয় ।
বৃহস্পতিবার ৮ ই আগষ্ট বিকালে জ্বরে আক্রান্তরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসলে, প্রাইভেট ডায়াগনিষ্টিক সেন্টারে পরীক্ষা করে রক্তে ডেঙ্গু ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করেন চিকিৎসকেরা।
উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা এসব ডেঙ্গু রোগীরা হলেন, হাজিরহাট ইউপি এর চরফৈজুদ্দিন গ্রামের নূর আলমের ছেলে মাকসুদ(২৪) ও একই গ্রামের মোঃ কবির(৩৫) একই ইউপি এর সোনার চর গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিনের ছেলে শাহাজান (৩০) চরযতিন গ্রামের মোসলে উদ্দিন (২৩)।
এছাড়াও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা হাছানের স্ত্রী রেশমা বেগম (২৩)।
You must be logged in to post a comment.