মনপুরা (ভোলা) প্রতিনিধি।।
ভোলার মনপুরায় ডাচ-বাংলা মোবাইল ব্যাংকের এক এজেন্টকে গলাকেটে হত্যা করেছে । এ ঘটনায় নিহত ব্যক্তির দোকানের এক কর্মচারীসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে বাড়ি ফেরার পথে নিহত ব্যক্তির নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত মো. আলাউদ্দিন মোল্লা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মো.মজিবুল হক মোল্লার বড় ছেলে। আটককৃত ৪ সন্দেহভাজন হলেন,নিহত ওই এজেন্টের কর্মচারী হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা দিবাকর, মো. শামীম (২০), মো. শাহীন (১৮) ও মো. মাকছুদ (১৮)। এদের সবার বাড়ি তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের হাজিকান্দি গ্রামে।
পরের ৩ জনকে ঢাকাগামী লঞ্চ ফারহান-৩ থেকে আটক করা হয়। তবে অনেকের ধারনা টাকার জন্য এই হত্যাকাণ্ডটি সংঘটিত হতে পারে । প্রত্যক্ষদর্শী প্রতিবেশী আমিনুল ইসলাম শামীম এর কাছ থেকে জানা যাই , সোমবার রাতে আলাউদ্দিন গলায় হাত ধরে তার বাড়িতে দৌঁড়ে আসে।
প্রথমে সে ভয় পেয়ে যাই। তার সারা শরীরের রক্ত মাখা ছিল। একপর্যায়ে আমি চিৎকার শুরু করলে স্থানীয়রা ঘর থেকে বের হয়ে আসে । পরে তাকে মোটর সাইকেল যোগে মনপুরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মনপুরা হাসপাতালের চিকিৎসক মশিউর রহমান জানান, হাসপাতালে আসার আগেই এজেন্টের মৃত্যু হয়েছে ।
মনপুরা থানার ওসি ফোরকান আলী জানান, সন্দেহ -ভাজন ৪ জনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য ভোলায় প্রেরণ করা হয়েছে ।
এছাড়াও আরো অধিকতর তদন্তে মনপুরা আসছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।।
You must be logged in to post a comment.