মনপুরা, ভোলা প্রতিনিধি।।
ভোলার মনপুরায়,দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা রফিক মাঝির ছেলে মোঃ সোহাগ মিয়াকে গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ লাশের ময়না তদন্তের জন্য ভোলা হাসপাতাল মর্গে প্রেরণ করে। এদিকে নিহতের বড় ভাই অহিদ ও শহীদ মিয়া অভিযোগ করে বলেন,মাত্র দুই হাজার টাকা দেনার জন্য শাহাবুদ্দিন দালাল আমার ভাইকে মেরে আম গাছের সাথে ঝুলিয়ে রাখে। নিহত সোহাগের বাবা রফিক মাঝি বলেন, আমার ছেলে বৃহস্পতিবার রাতে মাছ ধরতে নদীতে যাবে বলে ঘর থেকে বের হয়ে যায় এরপর লাশ হয়ে আমার ছেলেকে ফিরে পাই।
শুক্রবার (২৮ জুন) বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিটে জনতা বাজার সংলগ্ন পূর্বপাশে ওয়াপদার পরিত্যক্ত ভবনের পাশে আমগাছের ডালে গলায় ফাঁস দেয়া অবস্থায় নিহত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
মনপুরা থানার ওসি ফোরকান আলী বলেন , লাশের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।
প্রত্যক্ষদশী সোহান নামে একব্যাক্তি রাতে জনতা বাজার একটি ভ্যান গাড়ির উপর ঘুমিয়ে ছিলেন,তিনি বলেন আনুমানিক রাত ১১ টা ৩০ মিনিটে হঠাৎ করে আমার,ঝগড়ার শব্দ পেয়ে ঘুম ভেঙ্গে যায়। ঘুম থেকে উঠে তিনি দেখেন শাহাবুদ্দিন দালাল ও নিহত সোহাগের মধ্যে কথার কাটাকাটি হচ্ছে। এক পর্যায়ে দেখেন নিহত সোহাগকে চড় থাপ্পড় ও লাথি মারছে শাহাবুদ্দিন দালাল ,পরে দুজন চলে যান।
এদিকে অভিযুক্ত শাহাবুদ্দিন দালাল বলছে আমাকে ফাঁসানোর জন্য কেউ ষড়যন্ত্র করছে আমি নির্দোষ।
You must be logged in to post a comment.