ভোলার  মনপুরায় গলাকেটে হত্যা কান্ডের প্রধান আসামী গ্রেফতার

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৯ অক্টোবর, ২০১৯, ৭:২৮ অপরাহ্ন

 

মনপুরা(ভোলা) প্রতিনিধি:

ভোলার মনপুরায় ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকের এজেন্ট আলাউদ্দিন মোল্লা হত্যাকাণ্ডের  পলাতক প্রধান আসামি জয়নালকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত আনুমানিক ১১টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামে তার
প্রতিবেশীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মনপুরা থানার ওসি  ফোরকান আলী হাওলাদার জানান, ঘটনার পর থেকে প্রধান আসামি জয়নাল পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জয়নালকে আটক করা হয়।
এই হত্যাকাণ্ডের ঘটনায়  তিন আসামি জয়নাল, দিবাকর ও আবু কালামকে পুলিশ গ্রেফতার করেছে।
এ ছাড়াও এ ঘটনায় জড়িত ভাড়াটে কিলার শামীম, শাহীন ও মাকছুদকে আটক করেছে পুলিশ।
এদিকে হত্যাকাণ্ডে জড়িত সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকালে ব্যবসায়ীদের উদ্যোগে উপজেলার ফকিরহাট বাজারে মানব বন্ধন করা হবে বলে জানিয়েছেন, ফকিরহাট ব্যবসায়ী কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক। অন্যদিকে নিহতের স্ত্রী রিতু বেগম অভিযুক্ত সকল আসামির ফাঁসি দাবি করেছেন।
এছাড়াও মনপুরায় অবস্থানরত অতিরিক্ত পুলিশ সুপার এসএম মিজানুর রহমান, উক্ত ঘটনার মাষ্টার  মাইন্ড জয়নাল কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে  জানা যায়।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ