ভোলার মনপুরায় কল্লাকাঁটার গুজবে আতংকিত সাধারন মানুষ!

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯, ১:০২ অপরাহ্ন

ভোলা প্রতিনিধি।।

ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরায় ছেলে ধরার গুজবে আতংকিত সাধারন মানুষ। জনমনে আতংক বিরাজমান। এই গুজব আস্তে আস্তে উপজেলার সবদিকে ছড়িয়ে পড়েছে। কোন  কোন জায়গায় বলাবলি করছে ছোট শিশুরা বাড়ি থেকে একা বের হলে “কল্লা কাঁটা”  কল্লাকেটে নিয়ে যাবে। আবার কেউ কেউ বলে “ছালা ধরনি” বের হয়েছে ছালায় ভরে নিয়ে যাবে ছোট বাচ্চাদেরকে।

এছাড়া ও কেউ বলছে একধরনের স্প্রে আছে এটা স্প্রে করলে নাকি মানুষ অজ্ঞান হয়ে পড়ে তারপর ছালায় ভরে নিয়ে যায়।

এ সব গুজবে প্রাথমিক বিদ্যালয় গুলোতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি কমতে শুরু হয়েছে বলে জানান, প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে সাধারন মানুষ আতংকিত; বিভিন্ন ধরনের পোষ্ট ও রয়েছেন যাতে লেখা আছে নির্মানীধিন পদ্মা সেতুর জন্য অনেকগুলো মানুষের মাথা লাগবে ! না হলে পদ্মা সেতুর পিলার গুলো জোড়া লাগবে না। অনেকের মনে প্রশ্ন আসলে এটাই কি সত্যি ঘটনা?

তাহলে আমরা কি একবিংশ শতাব্দিতে এসোও এসব গুজবকে নিয়ে বেঁচে থাকব? নাকি এনালগকে ছেড়ে  ডিজিটাল চিন্তা-ভাবনায় মগ্ন থাকব, জনমনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আবার অনেকে বলছে, ভূয়া গুজব ছড়িয়ে দেশকে অস্হিতিশীল করে কোন রাজনৈতিক দল ফয়দা লড়তে চাইছে। সত্যিকার অর্থে দেশ যত উন্নত হচ্ছে, মানুষের চিন্তা-চেতনা ও মনুষ্যত্ববোধ কি ততটাই নিচে নেমে যাচ্ছে?

এদিকে পদ্মাসেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। মূল সেতুর ২৯৪ টি পাইলের মধ্যে ২৯২ টি  বসানোর কাজ শেষ হয়েছে। ৪২ টি পিয়ারের মধ্যে ৩০ টি পিয়ারের কাজ ইতি মধ্যে সম্পন্ন হয়েছে। এ পযন্ত ১৪ টি স্প্যান স্থাপন করা হয়েছে। ৩০শে জুন ২০১৯ পর্যন্ত

মূলসেতুর  বাস্তব কাজের অগ্রগতি ৮১ শতাংশ,যা এখন দৃশ্যমান। অথচ পদ্মা সেতুর নির্মান কাজের প্রায় শেষ পর্যায়ে এসে এসব অপপ্রচার ছড়াচ্ছে। এদিকে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক মোঃ শফিকুল ইসলাম বলেন, পদ্মা সেতু নির্মানে মানুষের মাথা লাগবে বলে ভূয়া গুজব ছড়াছে।

এতে বিভ্রান্ত না হতে দেশবাসির প্রতি অনুরোধ জানান। তিনি বলেন এধরনের ভূয়া গুজব ছড়ানো আইনত দন্ডনীয় অপরাধ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ