মনপুরা (ভোলা)প্রতিনিধি।।
মনপুরা উপজেলায় ৪৮ তম গ্রীষ্মকালীন বালিকা ফুটবল খেলার বাছাই পর্বে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দল।
উপজেলার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে রবিবার ( ৮ ই সেপ্টেম্বর ) দুইটি দলের অংশ গ্রহনে এই খেলা অনুষ্ঠিত হয় । বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বালিকা দলের মধ্যে সকাল ১১ টায় এ খেলা শুরু হয় । খেলার প্রথমার্ধে (১ -০)গোলে এগিয়ে থাকে মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দল । খেলার দ্বিতীয়ার্ধে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দল আরো একটি গোল দিয়ে (২ -০) গোলে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন বালিকা ফুটবল দল হিসেবে নির্বাচিত হন ।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টিপু সুলতান , বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ মিয়া ও সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন এ ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য সহকারী শিক্ষক বৃন্দ ।
উল্লেখ্য যে এর আগে সাকুচিয়া বালিকা নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের দলকে হারিয়ে সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বালিকা দল উপজেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেন।
You must be logged in to post a comment.