ভোক্তা অধিকার বিরোধী কার্য প্রতিরোধে ২০১৮ সালে আয় সাড়ে ১৭ লাখ

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৯ জানুয়ারী, ২০১৯, ১০:১১ অপরাহ্ন
ঝিনাইদহে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জুন মাসে সর্বোচ্চ ৩ লাখ সাড়ে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে...

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ ।।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয় ২০১৮ সালে ১৭ লাখ ৬৬ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেছে। ভোক্তা অধিকার বিরোধী কার্য প্রতিরোধে বাজার তদারকির মাধ্যমে এই জরিমানার টাকা আদায় করা হয়।

অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, ২০১৮ সালের জানুয়ারী থেকে ডিসেম্বর পর্যন্ত বাজার তদারকি করা হয়েছে ১১২টি। এ সময় তদারকি প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৭৫৪টি। আর দন্ডিত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২৮৯টি। এ সময়ে বিভিন্ন ব‍্যাক্তির কাছ হতে ১৩টি অভিযোগ পায় ঝিনাইদহ জেলা কার্যালয়। এর মধ্যে ৩টি ক্ষতি পুরণের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। ৫টি অভিযোগের কোনো তথ্য প্রমাণিত হয়নি।

অভিযোগের ভিত্তিতে নিষ্পত্তি হওয়া ভোক্তা অধিকার বিরোধী কার্য প্রতিরোধ থেকে ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে ১১ হাজার টাকা প্রতারিত ভোক্তাকে দেয়া হয়।

তথ্য নিয়ে জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয় জুন মাসে সর্বোচ্চ ৩ লাখ সাড়ে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এ ছাড়া অফিসটি নভেম্বরে ২ লাখ ৯২ হাজার ও মে মাসে ২ লাখ ৩৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করে। জরিমানার টাকা চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে বলে সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানিয়েছেন।

অন্যদৃষ্টি/এলিস হক

 

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ