শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ প্রতিনিধি ।।
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মাঠে নেমেছেন মসিউর রহমান। তিনি কালীগঞ্জ উপজেলায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ফিরোজের নির্বাচনী সভায় উপস্থিতির মধ্যদিয়ে মাঠে নামেন। তার এই মাঠে নামার খবরে ঝিনাইদহের চারটি নির্বাচনী এলাকার নেতাকর্মীদের মধ্যে প্রাণ ফিরে পায়।
একটি সূত্র বলেছে, মাঠে নেমেই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি মসিউর রহমান।
মসিউর রহমান গত সোমবার ১৭ই ডিসেম্বর’১৮ কালীগঞ্জ শহরের নলডাঙ্গা সড়কে ঝিনাইদহ-৪ আসনের বিএনপির প্রধান নির্বাচনী অফিসে দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মসিউর রহমান বলেন, পুরনো ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার একমাত্র পথ এখন ধানের শীষে ভোট দেয়া। অনেক বাঁধা আসবে, সব প্রতিরোধ করে দলের পক্ষে কাজ করতে হবে। নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীতপ্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুবার রহমান, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আয়নাল হাসান, কালীগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবর রহমান মিনি, পৌর যুবদলের সভাপতি নজরুল ইসলাম তোতা প্রমুখ।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.