শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও ডি এম খালী ইউনিয়নের স্থানীয় মৎস্য প্রতিনিধি মোঃ দুলাল বেপারীর বিরুদ্ধে নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞা চলমান কালে জেলে ও মৎস্য ব্যাবসায়ীদের কাছ থেকে উৎকোষ গ্রহণ সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
মৎস্য, বাংলাদেশের জাতীয় সম্পদ এবং জাতীয় মাছ ইলিশ এই ইলিশ উৎপাদন হয় বাংলাদেশের কয়েকটি জেলা উপজেলায়, এর মধ্যে শরীয়তপুর জেলার জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলা ইলিশ উৎপাদনে অন্যতম। দেশব্যাপী সুনাম রয়েছে পদ্মা নদীর ইলিশের ।
জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় মৎস্য সম্প্রসারণ অধিদপ্তর হাতে নিয়েছে নানা প্রকার কর্মসূচী। পদ্মা নদীর বিভিন্ন স্থানকে ঘোষনা করা হয়েছে মৎস্য অভয় আশ্রম হিসেবে, নিষেধ করা হয়েছে কারেন্ট জাল, মসূরী জাল, বেহুন’দি জাল, চরঘেরা জাল, ঘোনাজাল ও বেরা জাল ব্যাবহার করে মাছ ধরা ও কিছু দিনের জন্য নিষেধ রয়েছে নদীতে জাগ ফালানো।
পহেলা নভেম্বর থেকে ৩০ শে জুন পর্যন্ত ১০ ইঞ্চির নিচে ছোট ইলিশ ধরা নিষেধাজ্ঞা থাকালেও ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজারে দেখা যায় ২ ইঞ্চি থেকে ৪ ইঞ্চি ইলিশ বাজারে বিক্রি হতে।
ভেদরগঞ্জ উপজেলার সখিপুর, কাচিকাটা চরভাগা, গৌরঙ্গ বাজার, উত্তর তারাবুনিয়া, স্টেশন বাজার, মাস্টার ঘাট, দক্ষিন তারাবুনিয়া আফামোল্যার বাজার, বাঁশগারী বেপারী বাজার সহ বিভিন্ন স্থান সরজমিন ঘুরে জেলে ও স্থানীয় মৎস্য প্রতিনিধিদের সাথে আলাপকালে জানা যায় ।
ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও ডিএমখালী ইউনিয়ন মৎস্য প্রতিনিধি মোঃ দুলাল বেপারীর যোগসাজোসে জেলে ও মৎস্য ব্যাবসয়ীদের কাছ থেকে মোটা অংকের উৎকোষ গ্রহন করে নিষেধাজ্ঞা চলমান কালে জেলেদেরকে সকল প্রকার জাল দিয়ে নদীতে মাছধরার সুযোগ দিয়েছেন।
এ বেপারে ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম এর কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ এর চেষ্টা করলে তার কোন সাক্ষাৎ মেলেনি। এবং মুঠোফোনে বার বার যোগাযোগের জন্য কল করলে মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম কলটি রিসিভ করেনি।
শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার কর্মকার এর কাছে ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম এর অনিয়মের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, এ বেপারে আমার কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাঘা ,শাহ্ জাজাল ফকির,আঃ কাদের মোল্যা ও শাহ্ জালার হাওলাদারের কাছ থেকে, ডি এম খালী।
You must be logged in to post a comment.