ভেজা বিড়াল

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০, ১:৩৮ অপরাহ্ন

ভেজা বিড়াল
মনিবুর রহমান।।

……………………………………………………………………………………………………………………

জীবন কেন থমকে দাঁড়াও
যাও ফিরে ঐ ঘরে?
আসছে বিপদ কঠিনভাবে
আর ক,টা দিন পরে।

তোমার পানেই চেয়ে আছে
স্ত্রী পুত স্বজন।
হাত বাড়িয়ে খুঁজে আনো
তাদের মুখের ভোজন।

কেমনে তুমি এড়িয়ে যাবে
জন্মদাতা পিতা?
রক্ত মাংশ ক্ষয় করিল
জনম দুঃখী মাতা।

তুমি যদি ক্লান্ত হও
দেখবে ওদের কেবা?
রুগ্ন হলেও শয্যা ছাড়ো
করো তাদের সেবা।

তোমার দরদ বুঝবেনা কেউ
চাইবে সবাই সুখ
কষ্টগুলো ঝেড়ে ফেলো
পাতলা করো বুক!

অর্থ থাকলে পুরুষ তুমি
সুন্দরবনের টাইগার
শূণ্য পকেট হলেই শুধু
ভেজা বিড়াল জায়গার।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ