ভূমিহীনদের আবাসন প্রকল্প পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক।

মোঃ আশরাফুল আলম জালাল,স্টাফ রিপোর্টার।
রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০, ১২:১৭ পূর্বাহ্ন

    ময়মনসিংহের নান্দাইলে বিভিন্ন ইউনিয়নে ভূমিহীনদের জন্য নির্মাণাধীন আবাসন প্রকল্প পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা ও নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদ উদ্দীন।
শনিবার ৫ ডিসেম্বর  দুপুরে আচারগাও ইউনিয়নের চাঁনপুর ও সিংরইল ইউনিয়নের ভোরাঘাট এলাকায় ভূমিহীনদের জন্য নির্মিত ঘরের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন আচারগাও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আশরাফ উদ্দিন ও সিংরইল ভূমি সহকারী কর্মকর্তা আঃ আজিজ। কালেরকন্ঠের আঞ্চলিক প্রতিনিধি আলম ফরাজি, ডেইলি বাংলাদেশ নান্দাইল উপজেলা প্রতিনিধি মোঃ আবু হানিফ সরকার।
মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছায় সারাদেশের গৃহহীনদের জন্য আবাসন ব্যবস্থার অংশ হিসেবে নান্দাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৬২ টি ঘর নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে।
 “ক” শ্রেনীর গৃহ নির্মান প্রকল্পের আওতায় প্রতিটি বাড়ি নির্মাণে ব্যায় ধরা হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা।
এবিষয়ে ইউএনও এরশাদ উদ্দীন বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার দেশে কেউ গৃহহীন থাকবেনা, তারেই অংশ হিসেবে প্রথম পর্যায়ে নান্দাইলে ৬২ টি গৃহহীন  পরিবারের জন্য গৃহনির্মাণ  প্রকল্প শুরু হয়েছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ