ভুমি মন্ত্রণালয়ের সচিবের প্রশংসা কুড়ালেন গোদাগাড়ীর এসিল্যান্ড মোহাম্মদ ইমরানুল হক

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৬ জুন, ২০২০, ৭:১৪ অপরাহ্ন

মোঃ হায়দার আলী, রাজশাহী।।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখায় গোদাগাড়ী উপজেলায় কর্মরত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোহাম্মদ ইমরানুল হকের ভূয়সী প্রশংসা করেছেন (ভুমি) মন্ত্রণালয় সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী।

জানা যায়, করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় সময়ের সম্মুখ যোদ্ধা হিসেবে লড়াই করে যাওয়ায় ভুমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে সুপারিশ পত্র (ডিও লেটার) পাঠিয়েছেন ভুমি মন্ত্রণালয় সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী। গত বৃহস্পতিবার (১০জুন) সচিবের স্বাক্ষরিত ডিও লেটারটি গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোহাম্মদ ইমরানুল হক গ্রহণ করেছেন।

এ বিষয়ে এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোহাম্মদ ইমরানুল হক বলেন এ স্বীকৃতি নতুন কাজের জন্য আমাকে অনুপ্রেরণা জোগাবে। আমি সামনে আরো ভালো কিছু করার চেষ্টা করবো।

উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণে যখন সারা বিশ্ব বিপদগামী, ঠিক তখনই গোদাগাড়ী উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রথম থেকেই কঠোর পদক্ষেপ গ্রহণ করেন এ এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট।

 

সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, স্বাস্থ্য বিধি মেনে চলা, জনসচেতনতা সৃষ্টিসহ সরকারি নির্দেশনা বাস্তবায়নে দিন-রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি। প্রশাসনের নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন। অভিযানের সময় সার্বক্ষণিক বাজার মনিটরিং করে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার ভিতরের রাখতে, অবৈধ পুকুর খনন বন্ধ করতে কঠোর ভূমিকা পালন করেছেন । তারই স্বীকৃতিস্বরু এসিল্যান্ডকে অভিনন্দন জানিয়েছেন।

সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইমরানুল হক গত ১৫ জুন দুপুর  ১২টা ৪৮ মিনিটে তার ফেস বুক পেজে ডিও লেটারটির ছবি পোষ্ট করে লিখেছেন,

যে কোন স্বীকৃতি কাজে অনুপ্রেরণা জোগায়। আর সে স্বীকৃতি যদি হয় মন্ত্রণালয়ের সর্বোচ্চ কর্তাব্যক্তির নিকট থেকে তবে শ্রদ্ধায় হৃদয় বিগলিত হয়। পরম শ্রদ্ধেয় ভূমি সচিব জনাব মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী স্যারকে আন্তরিক ধন্যবাদ।

করোনা মহামারীসহ সকল সময়ে সরকারের অর্পিত দায়িত্ব শতভাগ আমানতদারিতার সাথে পালনের চেষ্টা করেছি। আল্লাহর কাছে সবসময় দোয়া করেছি এবং করি যেন একটি হারাম উপার্জনের টাকাও আমার শরীরে প্রবেশ না করে।

এসি ল্যাণ্ড হিসেবে সবসময় সরকারি স্বার্থ ও সম্পদ রক্ষার চেষ্টা করেছি। যে কাজ করেছি তা আমার উপর অর্পিত দায়িত্ব পালন করেছি মাত্র। এতে আমার কোনো ‘বাড়তি বাহাদুরি’ নেই।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ