ভুমি কর্মকর্তার পৌষ মাস, জনগনের সর্বনাস

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮, ৮:৪৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

কু্ষ্টিয়া সদর উপজেলা ইবি থানাধীন হরিনারায়নপুর ভুমি অফিসে কি হচ্ছে? জনগনের প্রশ্ন। হরিনারায়নপুর এলাকার বেশ কিছু সাধারন লোকের মনে প্রশ্ন জেগেছে, সরকারী কর্মকর্তারা চাকুরী জীবনে ছুটি কাটাতে পচ্ছন্দ করে। কিন্তু হরিনারায়নপুর ভুমি অফিসে কর্তব্যরত কর্মকর্তা হাসিবুর রহমান সরকারী ছুটি উপেক্ষা করে অফিসে কাজ করছে, অভিযোগ উঠেছে সন্ধা পর্যন্ত এলাকার বিভিন্ন মানুষের কাছে যেয়ে ভয় ভিতি দেখিয়ে অতিরিক্ত অর্থ আদায় করছে। এতে করে বোঝা যাচ্ছে ভুমি কর্মকর্তার পৌষ মাস, জনগনের সর্বনাশ। জনগনের সর্বনাশ তখনই হচ্ছে যখন তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে, অনেকে বলছে ট্যাক্স আদায়ের রশিদ ছাড়াই ট্যাক্স পরিশোধ করতে হচ্ছে।

সাধারন জনগনের এমন অভিযোগে ২২শে সেপ্টেম্বর শনিবার উক্ত ভুমি অফিসে সরেজমিনে যেয়ে দেখা মেলে এলাকার বেশ কিছু প্রভাবশালী ভুমি কর্মকর্তা হাসিবুর রহমানের সাথে ট্যাক্স আদায়ের বিষয়ে কথা বলছে, সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে অনেকে অফিস থেকে বের হয়ে চলে যায়। ভুমি কর্মকর্তা হাসিবুর রহমানকে সাংবাদিকেরা প্রশ্ন করে, বন্ধের দিনে অফিস খোলা জানতে পারি? ভুমি কর্মকর্তা উত্তরে বলেন কাউকে কইফিয়ত দিয়ে কাজ করতে হবে নাকি। পরে বেশ কিছু ব্যক্তি জানায় ছুটির দিনে অফিস করছে, আবার প্রতিনিয়ত কিছু ব্যক্তি অফিসারের সাথে দেখা করে বলে জানায়। জনমনে প্রশ্ন প্রতিদিন যারা প্রতিনিয়ত আনা গোনা করে তাদের কাজ কি? দালাল চক্রের খপ্পরে অনেকের পড়তে হয় বলে জানায়।

এলাকাবাসীর দাবী দালাল মুক্ত হলে ভুমি অফিসারকে বন্ধের দিনে খুজে পাওয়া যাবে না। এলাকাবাসী বিষটি উর্দ্ধোতন কর্মকর্তাদের দৃষ্টি সু-দৃষ্টি আকর্ষন করেছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ