শরীয়তপুর জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়ন ভূমি অফিসের পিয়ন আরিফ হাওলাদার,এর বিরুদ্ধে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।এই ঘটনায় ভুক্ত-ভোগী সাংবাদিক শরীয়তপুর জেলা প্রশাসক বরাবর এবং জাজিরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গত ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুর ১টার দিকে দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল বারেক ভূইয়া ও দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল ওয়াদুদ মিয়া জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়ন ভুমি আফিসে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে এই ঘটনা ঘটে।
ভুক্ত-ভোগী সাংবাদিক বলেন জাজির উপজেলার পালেরচর ইউনিয়ন ভূমি আফিসের পিয়ন আরিফ হাওলাদার দীর্ঘ দিন যাবত সরাসরি দুর্ণীতির সাথে জরিত এমন এক সংবাদের ভিত্তিতে দেশ ও জাতীর কল্যাণে বস্তু-নিস্ঠ সংবাদ পরিবেশনের লক্ষে তথ্য সংগ্রহ করতে যাই।
পালেরচর ভূমি অফিসে, সেবা নিতে আসা মোঃ মিয়াচাঁন দপ্তরি নামে এক ব্যক্তির কাছে ৮ শতাংশ জমির নামজারি করতে পিয়ন আরিফ হাওলাদার ৮ হাজার টাকা ঘুষ দাবি করেছে এবং ২ হাজার টাকা গ্রহন করেছে এই অভিযোগ মোবাইল ক্যামেরায় ভিডিও ধারণ কালে পিয়ন আরিফ হাওলাদার আমাকে ধাক্কা দিয়ে আমার হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে আছার দিয়ে ভেঙ্গে ফেলে। আজও আমার মোবাইল ফোনটি ফেরত দেয়নি এবং আমাকে দেখে দিবে বলে হুমকি দিয়েছে”আমি পিয়ন আরিফ হাওলাদারের এই সন্ত্রাসী কর্মকান্ডের বিচার দাবি করছি।
You must be logged in to post a comment.