ভিন্ন আয়োজনে ছাত্র ফোরামের উদ্যোগে তারেক জিয়ার ৫৬তম জন্মদিন পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি :
শনিবার, ২১ নভেম্বর, ২০২০, ৩:৪৫ পূর্বাহ্ন

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন ভিন্ন আয়োজনে পালন করেছে বাংলাদেশ সচেতন ছাত্র ফোরাম কেন্দ্রীয় নির্বাহী সংসদ। শুক্রবার বেলা ১২টায় পাবনার চরতারাপুরে সংগঠনের পক্ষ থেকে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এছাড়াও এসময় মহামারী করোনা সর্ম্পকে জনসচেতনতা তৈরি ও মাস্ক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ সচেতন ছাত্র ফোরাম কেন্দ্রিয় নির্বাহী কমিটির সভাপতি শাহরিয়ার আলম জর্জ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেস্টা এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম পাবনা জেলা শাখার সভাপতি অ্যাড. আরশেদ আলম।

এসময় বক্তব্য কালে তিনি বিএনপি নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবি জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ