মহসিন মোল্যা, মাগুরা।।
আজ ২১ অক্টোবর রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাগুরা জেলার মপহম্মদপুর,শালিখা এবং শ্রীপুর উপপজেলার ৩ টি মিনিস্টেডিয়াম সহ সমগ্র বাংলাদেশে ৬৬ মিনিস্টেডিয়ামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মহম্মদপুরে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্হিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব ড. বিরেন শিকদার এমপি,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জনাব কামরুল লায়লা জলি এমপি,মাগুরা জেলা প্রশাসক জনাব আকবর আলী,মাগুরা জেলা পুলিশ সুপার জনাব খাঁন মোহম্মদ রেজোয়ান,মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রিয়াঙ্কা পাল।
মাগুরা জেলা আওয়ামীলীগ সভাপতি জনাব তানজেল হোসেন খাঁন,মাগুরা জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান জনাব পঙ্কজ কুমার কুন্ডু,মাগুরা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জনাব আবু নাসির বাবলু,মহম্মদপুর উপজেলা সাধারন সম্পাদক জনাব আব্দুল মান্নান সহ আরো অনেকেই।