এস এম রিমন হোসেন, ঈশ্বরদী, পাবনা।।
সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাস থেকে উদ্ভুত সংকট মোকাবেলায় ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারীতে যুব সমাজের উদ্যোগে অসহায়-হতদরি্দ্র ও কর্মহীনদের মাঝে ত্রাণ-সামগ্রি বিতরণ করা হয়েছে।
শনিবার (০৪এপ্রিল)ভাড়ইমারী এলাকার অসহায়-হতদরিদ ও কর্মহীন ১২০টি পরিবারের মাঝে এই ত্রাণ-সামগ্রি বিতরণ করা হয়েছে। সামগ্রী তালিকায় ছিল চাল, ডাল, পেঁয়াজ, মরিচ, আলু, তৈল, লবন, সাবান ইত্যাদি।
জানা যায়, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ভাড়ইমারীর এই সকল পরিবারের খুবই করুণ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। এলাকার যুব সমাজ এই পরিস্থিতি দেখে তারা নিজেদের খরচে খাদ্য সামগ্রী বিতরণের এ কার্যক্রম সম্পন্ন করে।
এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বিপিএম.পিপিএম।
আরো উপস্থিত ছিলেন, সলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ মালিথা, ওয়ার্ড সভাপতি হাসেম আলী প্রাং, আলম প্রাং ও ফজলুল বিশ্বাস, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন পাবনা জেলা শাখার প্রচার সম্পাদক মোঃ ইয়াছিন শেখ ।
এছাড়াও উপস্থিত ছিলেন, যুব সমাজের সদস্য মো :আসাদুল খান মোঃ আরিফুর ইসলাম আরিফ, হাবিবুর রহমান হাবিব, মাহাতাব উদ্দিন সুজন, ওহিদুল ইসলাম, রনি মল্লিক, মনোয়ার, রিদয় হোসেন সহ সকল সদস্য।
এসময় ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী এলাকার মানুষদের বলেন, নভেল করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে পরিস্কার পরিচ্ছন্নতা ও সর্তকর্তা অবলম্বন করতে হবে ও সরকারের নির্দেশনা অনুযায়ী চলতে হবে। বিনা কারণে কেউ ঘরের বাহিরে না বের হয়। করোনা ভাইরাস সংক্রমণ থেকে নিরাপদ থাকার বিভিন্ন উপায় সম্পর্কে ধারণা দেন।
তাদের কার্যক্রম শেষে একটি বৈঠকে যুবসমাজের পক্ষে থেকে তারা বলেন, ‘সামাজিক সচেতনতা ও শিক্ষার ব্যাপক প্রসারের মাধ্যমে ইভটিজিং, মাদক, বাল্যবিবাহের মতো সামাজিক ব্যধি দূর করতে প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন। তাই আর বসে না থেকে ঘরে ঘরে মানুষের ভালোমন্দের খবর নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে।’ এ অঞ্চলকে একটি আধুনিক এলাকায় রূপ দেয়ার লক্ষ্যে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি। আসুন আমরা উপজেলার নিকটবর্তী অবহেলিত এলাকাটিকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলি।
You must be logged in to post a comment.