ভাষ্কর্য ভাংচুরের শাস্তির দাবিতে কুমিল্লাতে মানব বন্ধন

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০, ৮:৪৯ অপরাহ্ন

বঙ্গবন্ধুর ভাষ্কর্য নিয়ে চক্রান্ত ও ভাষ্কর্য ভাংচুরের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশিত কর্মসুচীর আলোকে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি।

সকাল ১০ ঘটিকায় উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জনাব এস এম শেখ কামালের নেতৃত্বে উপজেলা কমপ্লেক্সের সামনে এ মানব বন্ধন পালিত হয়। উপজেলার প্রায় সবকটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন।

শিক্ষক সমিতি সভাপতি ও লক্ষণপুর নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম শেখ কামাল বলেন – সম্প্রতি আর সৌহার্দপূর্ণ বাংলায় জাতির  পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাষ্কর্য ভাংচুর কারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন শিক্ষক নেতারা। তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন- আশা করি সকল অপশক্তি বিলিন করে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ মজিব বর্ষেই বেসরকারি শিক্ষকদের প্রণের দাবী এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করন করে ইতিহাসে মহানুভবতার স্থান করে নিবেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক আবু নছর মোঃ ছালেহ মজুমদার, সহ সম্পাদক মেজবাহ উদ্দীন সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল সহ সমিতির নেতৃবৃন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ