প্রতীক্ষা আর নানান চড়াউত্রাই পেরিয়ে দীর্ঘ ৫৪ বছর পর শরীয়তপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩০ মে ২০২৬ সকাল ১০ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত শরীয়তপুর পৌর অডিটরিয়ামে শরীয়তপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানের কার্যক্রম পরিচালনা করেন ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন, মাননীয় হুইপ এবং শরীয়তপুর তিন আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে যারা উপস্থিত ছিলেন, শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরণ , সংসদ সদস্য সংরক্ষিত নারী আসন ৩৩ শওকত আরা আক্তার, শরীয়তপুর অতিরিক্ত জেলা প্রশাসক প্রত্যয় হাসান , শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক সরদার একে এম নাসির উদ্দিন কালু, শরীয়তপুর অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মোঃ তানভীর হোসেন ,পপুলার লাইভ ইন্সুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলী, বাংলাদেশ কৃষক দলের সহ-সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল আহমেদ,জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আব্দুর রহিম, জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মজিবুর রহমান মাদবর ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শরীয়তপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোঃ আবুল হোসেন সরদার।
অনুষ্ঠানের মূল সঞ্চালনায় ছিলেন শরীয়তপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন রবিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ,পুলিশ প্রশাসন,ঢাকা থেকে আগত আমন্ত্রিত সাংবাদিক অতিথি বৃন্দ ও জেলা বিএনপির প্রভাবশালী নেতৃবৃন্দ।
You must be logged in to post a comment.