আবদুল মান্নান।।
—————————————-
ভালবাসা ভালবাসা
প্রকাশ প্রতিদিনের।
ভালবাসা কি করে হয়
পালন বিশেষ দিনের?
ভালবাসা পালন একদিন
আজব বোকামি !
ভালবাসার ভান্ডার সবার
রুখবে গোড়ামি।
ভালবাসা পালন একদিন
মহা বেমানান ।
ফেরুয়ারির ভালবাসা
পালন অপমান।
ভালবাসা ভালবাসা
লাগবে প্রতিক্ষণ
ইহা ছাড়া চলেনারে
কারো কোন ক্ষণ।
বাংলায় যুবক ভালবাসবে
মাতা-পিতাকে
মায়ের স্নেহের পরশে তারা
গড়বে নিজেকে।
যুব সমাজ ভালবাসুক
শিক্ষা-দীক্ষাকে
শিক্ষার আলোয় গড়ে তুলুক
নিজের জীবনকে।
বিশেষ দিনের ভালবাসা
সুক্ষ প্রতারণা
ভালবাসায় সিক্ত মনন
দূর করে প্রবঞ্চনা।
ভালবাসায় ব্যর্থ হয়ে
দিবস উৎযাপন।
বোকার স্বর্গে বসত করে
হয় কালক্ষেপন।
ব্যর্থ প্রেমের উৎযাপনে
কোন দিবস পালন।
ভালবাসায় সিক্ত মনন
করবে এবার বারণ।
ভালবাসা পালন কর
তুমি প্রতিদিন।
ভালবাসায় মুক্ত হবে
মানবতার ঋণ।
You must be logged in to post a comment.