লোকমান হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি ।।
ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া ৭ কিশোরকে দেড় বছর পর স্বদেশ প্রত্যাবর্তন আইনে বেনাপোলে হন্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার ৭ জানুয়ারী’১৯ বিকেল সাড়ে ৪টায় ভারতের পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যদের কাছে সোপর্দ করে।
বিজিবি সদস্যরা আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করলে সেখান থেকে রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা গ্রহণ করেছে পরিবারের কাছে পৌঁছে দেয়ার জন্য।
ভারত থেকে ফেরত আসা কিশোরেরা হলেন-নড়াইলের কুড়োলিয়া গ্রামের শওকত শেখের ছেল রিয়াদ শেখ (৭), গোপালগঞ্জের খায়েরহাট জলকর পাড়ার শাহিন শরিফের ছেলে হৃদয় আলনুর (৮), পাবনার মশুরিয়া পাড়ার কিরোন চন্দ্র বিশ্বাসের ছেলে দীপ বিশ্বাস (৮), খুলনার মধুপুর গ্রামের ওমর শিখদারের ছেলে রোমান শিখদার (৯), দৌলতপুর গ্রামের মোশারেফ খানের ছেলে বাদল খান (৮), বাগেরহাটের মংলা পোর্ট এলাকার রাসেল খানের ছেলে রাহাদ খান (৯), ঢাকার মীরপুর পীরেরবাগ এলাকার ইলিয়াজের ছেলে সৈয়দ ফাতি (১১)।
রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধ্যান কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, বিভিন্ন সময় পাচারকারীরা এসব শিশু কিশোরদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে যায়। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাদেরকে আটক করে আদালতে পাঠায়।
পরে ভারতের উত্তর ২৪ পরগণার কিশোলয় নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের জিম্মায় রাখে। পরে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের মাধ্যমে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের ফেরত পাঠায়।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম ৭ কিশোর ফেরত আসার বিষয়টি নিশ্চিত করেন।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.