ভারতের মুসলিম নির্যাতন ও বরগুণার রিফাত হত্যার প্রতিবাদে ছাত্রসেনার  মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৯ জুন, ২০১৯, ১১:৪০ পূর্বাহ্ন
ছাত্রসেনার  মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।।

ভারতের ঝাড়খণ্ডে বর্বরোচিত নির্যাতনের মাধ্যমে তাবরেজ আনসারীকে হত্যা ও বরগুনায় সন্ত্রাসী কর্তৃক রিফাত হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঢাকা বায়তুল মোকাররম জাতীয় মসজিদ গেইটস্থ মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৮ জুন) বিকালে সংগঠনের সাধারণ সম্পাদক এস. এম. গোলাম হায়দার হাসিবের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে রাখেন, কেন্দ্রীয় ইসলামিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শুক্কুর। প্রধান বক্তার বক্তব্যে রাখেন, কেন্দ্রীয় ইসলামিক ফ্রন্টের  অর্থ সম্পাদক  এডভোকেট  মুহাম্মদ শাহীদ রিজভী।

সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি কাজী আহসানুল আলম, সাবেক সহ সাধারণ সম্পাদক ছাত্রনেতা কাজী মুহাম্মদ শফিউল আজম, সহ সভাপতি এস এম আবু সাদেক সিটু, সাংগঠনিক সম্পাদক খ. ম. জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইমদাদুল ইসলাম, ফেনী জেলার সহ ছাত্র কল্যাণ সম্পাদক রিয়াজ উদ্দিন সত্যনগরী, তোফায়েল আহমেদ প্রমুখ।

বক্তাগণ তাদের বক্তব্যে শহীদ তাবরেজ আনসারী হত্যার উপযুক্ত বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার দাবী জানান। পাশাপাশি দেশব্যাপী চলমান খুন, ধর্ষণ ও নৈরাজ্য বন্ধে চলমান সংসদ অধিবেশনেই উপযুক্ত আইন প্রণয়ন কার্যকর করার ও দাবী জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ