ভাবনায় আনন্দে

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯, ১:২৪ অপরাহ্ন

ভাবনায় আনন্দে
  বেলাল মোহাম্মদ জীবন।। …………………………………………………………………………..

আমার কাছে তুমিই রাধা
বিনোদিনী রাই,
আর কেউ নয় চন্দ্রমুখী
তোমায় কাছে চাই।

মিষ্টি হাসির মোনালিসা
তুমিই অপরূপা,
তুমিই আমার সাগরিকা
নীলাম্বরী রূপা।

তুমিই আমার বনলতা
ভাবনায় আনন্দে,
দুদণ্ড নয় আমৃত্যু চাই
কবিতায় ছন্দে।

তুমিই আমার জান্নাতি হুর
দুনিয়াবি পরী,
তুমি ছাড়া নরকের তাপ
বুকেই ধারণ করি।

তোমায় পেলে ফুল শুঁকি না
মাতাল করতে প্রাণ,
গন্ধরাজও ফেল মেরে যায়
এমনই তোমার ঘ্রাণ!

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ